শনিবার, ২৩ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

তুরস্কে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশের ফাহাদ রহমান

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫ Time View

বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তুরস্কের ইস্তাম্বুল এ অনুষ্ঠিত ফুবি একাডেমি নর্ম দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সিরিজ-৩ এর গ্র্যান্ডমাস্টার (জিএম) ইভেন্টে একটি জিএম নর্ম অর্জন করেছেন।

জানা গেছে, বুধবার (২০ মে) স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত অষ্টম রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান (রেটিং-২৪২৪) কালো ঘুঁটি নিয়ে ইরানের আন্তর্জাতিক মাস্টার পোউর আগা বালা আমিররেজা (রেটিং-২৪৫৩)-এর বিপক্ষে সিসিলিয়ান ডিফেন্সে খেলেন। ৫৯ চালের লড়াই শেষে তিনি জয় তুলে নেন।

এরপর স্থানীয় সময় বিকেলে অনুষ্ঠিত নবম ও শেষ রাউন্ডে ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে জর্জিয়ার আন্তর্জাতিক মাস্টার নিগালিদজে গাইওজের বিপক্ষে খেলেন। প্রতিপক্ষের সিসিলিয়ান ডিফেন্সের বিপরীতে মাত্র ১০ চালেই ম্যাচটি ড্র হয়।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় বাংলাদেশ, জর্জিয়া, হাঙ্গেরি, ইরান, পোল্যান্ড ও তুরস্কের মোট ১০ জন দাবাড়ু অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ৩ জন গ্র্যান্ডমাস্টার, ৪ জন আন্তর্জাতিক মাস্টার, ২ জন ফিদে মাস্টার এবং ১ জন ক্যান্ডিডেট মাস্টার।

প্রতিযোগিতায় ৯ খেলায় ৭ পয়েন্ট অর্জন করে শিরোপা জেতেন ফাহাদ রহমান। তবে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনের জন্য তার আরও একটি ৯ রাউন্ডের জিএম নর্ম এবং ২৫০০ রেটিং অর্জন প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ মাসে ভিয়েতনামের হ্যানয় এ অনুষ্ঠিত হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতায় প্রথম জিএম নর্ম অর্জন করেছিলেন মোহাম্মদ ফাহাদ রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com