শনিবার, ২৩ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

ব্রাজিল একাদশে নেইমার নিয়ে ধোঁয়াশা

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭ Time View

সম্প্রতি ব্রাজিল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করার পর থেকেই সবার নজর এখন মরক্কোর বিপক্ষে তাদের প্রস্তুতির দিকে। আগামী ১৩ জুন যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল।

একাদশে কারা সুযোগ পাচ্ছেন—এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানান, কোন দল খেলানো হবে তা ইতোমধ্যেই নির্ধারণ করা হয়েছে। তবে খেলার মতো যোগ্য হলেই কেবল শুরুর একাদশে জায়গা মিলবে নেইমারের।

এদিকে এখন পর্যন্ত যে একাদশ তিনি মাঠে নামিয়েছেন, সেখানে নেইমারের জায়গা হয়নি। তবে তাকে বাদ রাখা যুক্তিসংগত নয় বলেও ইঙ্গিত দেন কোচ। জানা গেছে, নেইমারকে একাদশে রাখতে হলে লুইজ হেনরিকেকে বেঞ্চে থাকতে হতে পারে।

আনচেলত্তি আরও জানান, সবকিছু ঠিক থাকলে এই ম্যাচে গোলপোস্ট সামলাবেন আলিসন বেকার। সেন্টার-ব্যাকে খেলবেন মারকুইনহোস ও গ্যাব্রিয়েল মাগালহায়েস।

ডানপ্রান্তে দানিলো ও ওয়েসলি—দুজনের মধ্য থেকে একজন খেলবেন, যদিও বর্তমানে ওয়েসলি কিছুটা এগিয়ে আছেন। তবে কৌশলগত কারণে একজন সেন্টার-ব্যাককেও সেখানে ব্যবহার করা হতে পারে, সে ক্ষেত্রে ইবানেজের সুযোগ রয়েছে।

বাঁপ্রান্তে নিশ্চিতভাবেই থাকবেন অ্যালেক্স সান্দ্রো।

মাঝমাঠে দায়িত্বে থাকবেন কাসেমিরো ও ব্রুনো গুইমারায়েস। তাদের সামনে আক্রমণভাগে রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, ম্যাথেউস কুনহা ও লুইজ হেনরিকে সুযোগ পাওয়ার দৌড়ে আছেন।

আক্রমণভাগে সবচেয়ে এগিয়ে আছেন ম্যাথেউস কুনহা। পাশাপাশি ডান উইংয়ে রাফিনিয়াকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com