বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৮ Time View

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৭ জন শিশু মারা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ হাজার ৬৩১ জন। ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৭৯ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ২৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে ৪ জন এবং নিশ্চিত হামে ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত সন্দেহভাজন হামে মোট মৃত্যুর সংখ্যা ৪০৫ জনে এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৮৩ জনে পৌঁছেছে।

এছাড়া, এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৬ হাজার ৪০৭ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৪২ হাজার ৩৩৬ জন।

এর আগে, চলতি বছরের ২৬ এপ্রিল একদিনেই সর্বোচ্চ ১ হাজার ৫৬৪ জন শিশু হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৮৫৬ জন এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৬৭ জন। একই সময়ে মোট ৪৫ হাজার ১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৪১ হাজার ১২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com