ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি জনগণের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘দ্য কম্পাস ডায়ালগ’ শীর্ষক সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর)।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং আশা জাগিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।