শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

ফিরছেন নেইমার, ব্রাজিল স্কোয়াডে বড় চমক

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৭ Time View

দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে আবারও মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ২০২৩ সালের পর হাঁটুর চোট ও অস্ত্রোপচারের কারণে তিনি দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। তবে বর্তমানে তিনি পুরোপুরি ফিট বলে জানা গেছে।

গতকাল সান্তোস-এর ম্যাচ শেষে সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা সাংবাদিকদের জানান, জাতীয় দলে তার জায়গা হবে কি না, সেই সিদ্ধান্ত নেবেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি আরও বলেন, দলে সুযোগ না পেলেও সমর্থক হিসেবে বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থন করবেন।

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমারের ফিটনেস ও পারফরম্যান্সের প্রশংসা করে কোচ আনচেলত্তি জানান, আসন্ন বিশ্বকাপের জন্য ঘোষিত ২৬ সদস্যের দলে থাকতে পারেন নেইমারও।

ব্রাজিলিয়ান গণমাধ্যম ইউওএল এবং সান্তোস ক্লাব সূত্রে জানা গেছে, আনচেলত্তির ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের নাম থাকার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এর আগে কোচ আনচেলত্তি জানিয়েছিলেন, পুরোপুরি ফিট ও ফর্মে থাকলে বিশ্বকাপ দলে জায়গা পাবেন নেইমার। বাংলাদেশ সময় অনুযায়ী আজ মধ্যরাতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com