শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

ইরানে বোমা বিস্ফোরণে আইআরজিসির ১৪ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ২০ Time View

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান শহরে বোমা অপসারণ অভিযানের সময় বিস্ফোরণে দেশটির অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২ মে) গাল্ফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সূত্রের বরাতে বলা হয়, শহরটিতে এখনো কিছু অবিস্ফোরিত ক্লাস্টার বোমা ও এয়ার-ড্রপড মাইন রয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধের সময় ওই এলাকায় বিভিন্ন ধরনের বোমা নিক্ষেপ করা হয়েছিল, যার কিছু এখনো বিস্ফোরিত হয়নি। বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করার সময় এই দুর্ঘটনা ঘটে।

আইআরজিসির একটি বিশেষ ইউনিট জানিয়েছে, বিস্ফোরিত বোমার ধরন তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। নিহত সদস্যরা তাদের দলের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ পর্যায়ের সদস্য ছিলেন বলেও জানানো হয়েছে।

এদিকে যুদ্ধবিরতির পর থেকে দেশটির বিভিন্ন এলাকায় অবিস্ফোরিত গোলাবারুদ শনাক্ত ও নিষ্ক্রিয় করার অভিযান চলছে। সংশ্লিষ্ট বাহিনীর দাবি, এখন পর্যন্ত ১৫ হাজারেরও বেশি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com