শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার আইন না মানায় ইলন মাস্কের ‘এক্স’-কে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৬ Time View

অস্ট্রেলিয়ার আইন মেনে তথ্য না দেওয়ার কারণে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-কে জরিমানা করেছে দেশটির ফেডারেল আদালত। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) এ সংক্রান্ত চূড়ান্ত নির্দেশনা জারি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিরাপত্তা সংস্থা ই-সেফটি কমিশন ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন টুইটার (বর্তমান এক্স)-এর কাছে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা এবং শিশু যৌন নির্যাতনসংক্রান্ত ক্ষতিকর কনটেন্ট প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে তথ্য চেয়েছিল।

তবে প্রতিষ্ঠানটি যথাযথ তথ্য না দেওয়ায় বিষয়টি নিয়ে আদালতে মামলা গড়ায়। পরে ২০২৪ সালের অক্টোবরে আদালত এক্স-কে তথ্য প্রদানের নির্দেশ দেয়।

আদালতের রায়ে বলা হয়েছে, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আইন মেনে চলা এবং অনলাইন ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে—এ উদ্দেশ্যেই এই জরিমানা আরোপ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com