ইসরায়েলের সীমান্তবর্তী আভিভিম এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার (৩ মে) ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। বাকি ক্ষেপণাস্ত্রগুলো কোথায় আঘাত হেনেছে, তা শনাক্তে কাজ চলছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এটি হিজবুল্লাহর সঙ্গে থাকা যুদ্ধবিরতির আরেকটি লঙ্ঘন। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকে। পরবর্তীতে পাল্টা প্রতিক্রিয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং এতে হিজবুল্লাহও জড়িয়ে পড়ে।