শনিবার, ২৩ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬ Time View

২০২২ সালে ভারতের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি খোলামেলা কথা বলেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।

জানা যায়, ২০২২ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হারের পরপরই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। সিরিজটি শেষ হওয়ার মাত্র একদিনের মধ্যেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ান কোহলি।

এর আগে, তিনি টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়েন এবং পরবর্তীতে ওয়ানডে দলের নেতৃত্ব থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়।

সম্প্রতি এক অনুষ্ঠানে কোহলি জানান, একসময় তিনি ব্যাটিং ইউনিট এবং নেতৃত্ব—উভয় ক্ষেত্রেই দলের অন্যতম ভরসা ছিলেন। ভারতীয় ক্রিকেটকে শীর্ষে রাখার লক্ষ্যেই তিনি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে চাপ এতটাই বেড়ে যায় যে অধিনায়কত্ব ছাড়ার সময় তিনি মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েন।

উল্লেখ্য, ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্ট দিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয় বিরাট কোহলির। এরপর তার নেতৃত্বে ভারত টানা পাঁচ বছর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল এবং ২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ও পায় দলটি।

সাত বছরের নেতৃত্বে ৬৮টি টেস্টে ৪০টি জয় এনে বিরাট কোহলি ভারতের ইতিহাসে অন্যতম সফল টেস্ট অধিনায়ক হিসেবে নিজের জায়গা করে নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com