রাশিয়ার সহযোগিতায় বেলারুশ এ যৌথ পারমাণবিক মহড়া শুরু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বুধবার (২০ মে) বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় মহড়ার একটি ভিডিও প্রকাশ করে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় কৌশলগত পারমাণবিক সক্ষমতায় সামরিক বাহিনীর প্রস্তুতি বাড়ানোই এ মহড়ার মূল উদ্দেশ্য।
বিবৃতিতে আরও জানানো হয়, মঙ্গলবার থেকে রাশিয়া এর সঙ্গে যৌথভাবে এই পারমাণবিক মহড়া শুরু হয়েছে, যা বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত চলবে।
এই মহড়ায় সু-২৫ অ্যাটাক এয়ারক্রাফট, সু-৩০ যুদ্ধবিমানসহ বিভিন্ন আধুনিক সামরিক সরঞ্জাম অংশ নিয়েছে। এছাড়া ইস্কান্দার-এম, ওরেশনিক ও পোলোনেজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও ব্যবহার করা হচ্ছে।
মস্কো ও মিনস্কের যৌথ এ মহড়ায় প্রায় ৬৪ হাজার সেনাসদস্য অংশ নিয়েছেন। পাশাপাশি ২০০টির বেশি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ১৪০টির বেশি যুদ্ধবিমান এবং শক্তি প্রদর্শনের অংশ হিসেবে ১৩টি সাবমেরিনও যুক্ত রয়েছে।