শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

বিশ্বকাপ উপলক্ষে গাওয়া গানে মানবতার দিক তুলে ধরলেন মাহবুবুল খালিদ

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৬ Time View

২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে নতুন একটি গান প্রকাশিত হয়েছে, যার শিরোনাম নান নান নান না। সম্প্রতি গানটি প্রকাশ করা হয়েছে খালিদ সংগীত–এর ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে।

গানটিতে সাম্য, মানবতা এবং বৈষম্যবিরোধী বার্তা তুলে ধরা হয়েছে। একটি অংশে বলা হয়েছে—“মানি না কালা-সাদা, মানি না বর্ণের বাধা”—যা ধর্ম, বর্ণ ও শ্রেণিভিত্তিক বিভাজনের বিরুদ্ধে স্পষ্ট প্রতিবাদ হিসেবে উঠে এসেছে।

গানটির কথা ও সুর করেছেন মাহবুবুল খালিদ। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনা। সংগীতায়োজন করেছেন রোমান রহমান।

এছাড়া গানটিতে বিশ্ব ফুটবলের প্রেক্ষাপট তুলে ধরে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারতের প্রতীকী প্রসঙ্গও ব্যবহার করা হয়েছে। সেখানে ফুটবল মাঠে সামাজিক ভেদাভেদ ভুলে সবার একসঙ্গে খেলার বার্তা দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে মাহবুবুল খালিদ তার গানে সামাজিক বাস্তবতা ও মানবিক সংকট তুলে ধরছেন। এর আগে তিনি ‘আদুরি’, ‘ফেলানীরে করল গুলি’ ও ‘মাগুরার ফুল’সহ বিভিন্ন গানে শিশু শ্রম, সীমান্ত হত্যা এবং সামাজিক অনিয়মের বিষয় তুলে ধরেছেন। পাশাপাশি ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট নিয়েও তার গান রয়েছে।

সব মিলিয়ে ‘নান নান নান না’ শুধুমাত্র একটি বিশ্বকাপ থিম সং নয়, বরং এটি বৈষম্যবিরোধী একটি শক্তিশালী সামাজিক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com