শনিবার, ২৩ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

রামিসা হত্যা: দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেবে পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭ Time View

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ধর্ষণসহ যেসব গুরুতর অপরাধের ঘটনা ঘটেছে, সেগুলোর অধিকাংশেই দ্রুত আসামি গ্রেফতার করা সম্ভব হয়েছে। রামিসা হত্যার ঘটনায়ও ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ৬৪ ধারায় আসামির দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করার কাজ চলছে, এতে বেশি সময় লাগবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com