প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাউন্ট মাকালু জয় করেছেন পর্বতারোহী বাবর আলী। শনিবার (২ মে) ভোরে তিনি ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার এই দুর্গম শৃঙ্গের চূড়ায় পৌঁছান।
এই সাফল্যের মাধ্যমে ৮ হাজার মিটারের বেশি উচ্চতার পর্বতগুলোর মধ্যে একটি জয় করার কৃতিত্ব অর্জন করলেন তিনি, যা বাংলাদেশের জন্য নতুন মাইলফলক।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, নেপালের মহালাঙ্গুর হিমাল অঞ্চলে অবস্থিত পিরামিড আকৃতির মাকালু পর্বত প্রবল বাতাস ও তুষারধসের ঝুঁকির কারণে পর্বতারোহীদের কাছে অন্যতম কঠিন হিসেবে পরিচিত। শীর্ষে তার সঙ্গে ছিলেন শেরপা সহযাত্রী।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালে তিনি অন্নপূর্ণা-১ জয় করেন এবং একই বছর অক্সিজেন ছাড়াই মাউন্ট মানাসলু আরোহণ করে নজির গড়েন। মাকালু জয় তার ১৪টি আট হাজারি শৃঙ্গ জয়ের লক্ষ্যে পঞ্চম সাফল্য হিসেবে যুক্ত হলো।