বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

ইরানের হুঁশিয়ারি: যুদ্ধবিরতি ভাঙলে যুক্তরাষ্ট্রকে ‘চমক’ দেখাবে তেহরান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১২ Time View

চলমান যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে তেহরান কঠোর জবাব দেবে এবং “চমক” দেখাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আরাগচি বলেন, বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে ইরান শান্ত অবস্থান বজায় রাখার চেষ্টা করছে। তবে যুক্তরাষ্ট্রের ওপর তাদের আস্থা নেই বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “এই যুদ্ধের অভিজ্ঞতা থেকে আমরা নিশ্চিত হয়েছি, যুক্তরাষ্ট্র যদি আবার হামলা চালায়, তাহলে ইরান প্রতিক্রিয়ায় নতুন ও অপ্রত্যাশিত চমক দেখাবে।”

ইরানি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সংঘাত শুরুর দুই মাসেরও বেশি সময় পর মার্কিন কংগ্রেস স্বীকার করেছে যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের একাধিক যুদ্ধবিমান হারিয়েছে, যেগুলোর মূল্য শত শত কোটি ডলার। তার ভাষ্য অনুযায়ী, ইরানি সামরিক বাহিনী এসব যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে।

এক্সে দেওয়া পোস্টে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি যুদ্ধবিরতি মেনে কূটনৈতিক সমাধানের পথে যাবে, নাকি ইসরায়েলের পাশে দাঁড়িয়ে সংঘাত অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com