শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

যুদ্ধবিরতি ভাঙলে সংঘাত আর মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫ Time View

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালালে এবারের সংঘাত শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির অভিজাত বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

বুধবার (২০ মে) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানে নতুন করে আগ্রাসনের চেষ্টা করা হলে তেহরান এমন সব স্থানে পাল্টা হামলা চালাবে, যা শত্রুপক্ষের কল্পনারও বাইরে। একই সঙ্গে তারা দাবি করে, অতীতের সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্বের অত্যাধুনিক ও ব্যয়বহুল সামরিক শক্তি ব্যবহার করলেও ইরান তখন তার পূর্ণ সামরিক সক্ষমতা প্রয়োগ করেনি।

বিবৃতিতে কুরআনের একটি আয়াত উদ্ধৃত করে আইআরজিসি আরও বলে, “আমরা যুদ্ধের মানুষ। ফাঁকা বক্তব্যে নয়, যুদ্ধক্ষেত্রেই বিশ্ব আমাদের শক্তি দেখতে পাবে।”

এদিকে মঙ্গলবার (১৯ মে) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও সতর্ক করে বলেন, চলমান যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে তেহরান কঠোর জবাব দেবে এবং বিশ্ব নতুন চমক দেখবে।

আইআরজিসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এমন কড়া বার্তাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com