বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

পর্যটকদের জন্য ভিসা নীতিতে কড়াকড়ি থাইল্যান্ডে

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৬ Time View

পর্যটকদের জন্য ভিসামুক্ত অবস্থানের সময় কমানোর সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড সরকার। মঙ্গলবার (১৯ মে) দেশটির মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের পর্যটকরা এতদিন থাইল্যান্ডে ভিসা ছাড়াই ৬০ দিন পর্যন্ত অবস্থান করতে পারতেন। তবে তা কমিয়ে এখন ৩০ দিনে নামানো হচ্ছে।

সরকারি বিবৃতিতে জানানো হয়, ভিসা ব্যবস্থার অপব্যবহার এবং বিদেশি অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ভিসামুক্ত সুবিধা পাওয়া দেশের সংখ্যাও ৫৭ থেকে কমিয়ে ৫৪ করা হচ্ছে।

কর্তৃপক্ষের দাবি, কিছু বিদেশি পর্যটক শুধু ভ্রমণের উদ্দেশ্যে নয়, বরং ভিসার সুযোগ নিয়ে মাদক পাচার, চুরি, অবৈধ ব্যবসা ও নির্ধারিত সময়ের বেশি অবস্থানের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধচক্রও এই সুযোগ কাজে লাগাচ্ছে বলে জানানো হয়েছে।

সরকারের এক মুখপাত্র বলেন, পর্যটকরা নির্ধারিত সময় শেষে প্রয়োজনে ইমিগ্রেশন অফিসে আবেদন করে আরও ৩০ দিনের জন্য অবস্থানের মেয়াদ বাড়াতে পারবেন।

তিনি আরও জানান, থাইল্যান্ডের অর্থনীতিতে পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অপব্যবহার রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ম-কানুনে এ ধরনের পরিবর্তন আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com