দেশে জুলাই মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে চলতি বছরের ৩১ মে জারি করা প্রজ্ঞাপনের নির্ধারিত মূল্যহারই আগামী মাসেও কার্যকর থাকবে।
মঙ্গলবার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ৩১ মে নির্ধারিত দরে ডিজেল লিটারপ্রতি ১৫৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। জুলাই মাসেও এই দামই বহাল থাকবে।
সরকারের অনুমোদন অনুযায়ী নতুন এই মূল্যহার ১ জুলাই থেকেই কার্যকর হবে।
উল্লেখ্য, বৈশ্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় গত ৩১ মে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছিল সরকার।