বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন দিগন্ত, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় জোর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাপানে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নে জাপানের সরকারি-বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তারেক রহমান। তিনি বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশ গবেষণায় সহযোগিতা এবং দ্রুতগতির রেল নেটওয়ার্ক নির্মাণে জাপানের সহায়তা কামনা করেন।

বৈঠকে জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকরের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনায় রোহিঙ্গা সংকট এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টি উঠে আসে। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

দুই দেশের অগ্রাধিকারমূলক খাতে সহযোগিতা বাড়াতে মন্ত্রী পর্যায়ের যৌথ কমিশন গঠনের প্রস্তাব দেন তারেক রহমান। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। পরে জাপানের প্রধানমন্ত্রীর আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন বাংলাদেশের প্রতিনিধিদল। এ সময় সানায়ে তাকাইচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তারেক রহমান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com