বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ‘অর্নব’-এর প্রভাবে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্নব’-এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৮ অক্টোবর) দুপুর নাগাদ ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, প্রথম দিকে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। বুধবার দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রংপুর ও রাজশাহীসহ কয়েকটি বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এদিকে, বৃষ্টির কারণে বুধবার দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরবর্তী দিনগুলোতে তাপমাত্রায় সামান্য পরিবর্তন হলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের শেষ দিকে সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা কমে আসতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com