বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে গলাচিপায় বিএনপির বিক্ষোভ মিছিল

মো জহিরুল ইসলাম চয়ন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২ Time View

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

গলাচিপা উপজেলা বিএনপির বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব আলতাব হোসেন খান।

সমাবেশে বক্তব্য দেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান, গলাচিপা পৌর বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবাহান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রাকিব খন্দকার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মনির মোহাম্মদ এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আহসান ইমরানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে হাসান মামুন গ্রুপের ২০ জন বিএনপি নেতা-কর্মী উপজেলা বিএনপির মূলধারায় যোগদান করেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। এ সময় উপজেলা বিএনপির নেতারা তাদের স্বাগত জানান।

কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com