২০২৬ সালের ব্যালন ডি’অরে সেরা পাঁচে জায়গা করে নিয়ে নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। ৩৯ বছর চার মাস বয়সে আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে এই কীর্তি গড়ার সবচেয়ে বয়স্ক ফুটবলার হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
তবে সব পজিশন বিবেচনায় এই রেকর্ডের মালিক ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ২০১৭ সালে ৩৯ বছর ১০ মাস বয়সে ব্যালন ডি’অরে চতুর্থ হয়েছিলেন তিনি।
বিশ্বকাপের ফাইনালে উঠেও স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে মেসির আর্জেন্টিনার। বিশ্বকাপ জিততে পারলে মেসির নবম ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা তৈরি হতো কি না, তা নিয়ে এখন কেবলই আক্ষেপ আর কল্পনা।