জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে গণপরিবহনের ভাড়ায়। দূরপাল্লা ও মহানগর রুটের বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে ভাড়া সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, সোমবার বিআরটিএ দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল।
গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ার পর বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা সমন্বয় করা হয়েছিল। এবার নতুন করে ১৭ পয়সা বৃদ্ধির ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং দূরপাল্লার রুটে বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হবে। এর সঙ্গে প্রযোজ্য ক্ষেত্রে সেতু ও সড়কের টোলও যুক্ত হবে।