বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এ বিষয়ে সোমবার (২৬ অক্টোবর) একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতে সরকার ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে। সরকারি এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ওই দিন দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ফলে ৭ নভেম্বর ব্যাংকিং কার্যক্রম থেকে বিরত থাকবেন গ্রাহকেরা। তবে পরবর্তী কার্যদিবসে যথারীতি ব্যাংকিং কার্যক্রম চালু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com