বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানাল আরব আমিরাত

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আইডেক্স ২০২৭ ও ন্যাভডেক্স ২০২৭-এ অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।

আগামী ২৫ থেকে ২৯ জানুয়ারি আবুধাবির আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) অনুষ্ঠিত হবে প্রতিরক্ষা ও নৌ-নিরাপত্তাবিষয়ক এ দুটি আন্তর্জাতিক প্রদর্শনী। ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রদর্শনী দুটিতে স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষার আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরা হবে। এতে বিভিন্ন দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের বিশেষজ্ঞ এবং শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো অংশ নেবে। আমন্ত্রণবার্তায় শেখ হামদান আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি আয়োজনকে আরও সমৃদ্ধ করবে এবং এর সফল বাস্তবায়নে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com