বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা কি তৃতীয় সন্তানের মা হতে চলেছেন? স্বামী বিরাট কোহলির সঙ্গে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তারকা দম্পতি।
সম্প্রতি আলিবাগ থেকে মুম্বাইয়ে ফেরার সময় জেটিঘাটে ক্যামেরাবন্দি হন বিরাট-আনুশকা। ভিডিওতে মেরুন রঙের ঢিলেঢালা আনারকলি পোশাকে আনুশকাকে বোট থেকে নামতে দেখা যায়। সিঁড়ি দিয়ে ওঠার সময় স্ত্রীকে সাবধানে এগিয়ে যেতে সাহায্য করেন বিরাট। ভিডিওটি প্রকাশ্যে আসার পর আনুশকার পোশাক ও শারীরিক গঠন নিয়ে নানা মন্তব্য করেন নেটিজেনদের একাংশ। সেখান থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। যদিও শুধু ভিডিও দেখে এ ধরনের দাবি নিশ্চিত করার কোনো ভিত্তি নেই।
বিরাট ও আনুশকার দুই সন্তান ভামিকা ও অকায়। তৃতীয় সন্তান আসার সম্ভাবনা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল বাড়লেও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, সম্প্রতি মুম্বাইয়ে মার্কিন সংগীতশিল্পী কৃষ্ণ দাসের লাইভ কীর্তনে অংশ নেন এই তারকা দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে তাদের হাততালি দিয়ে কীর্তনে অংশ নিতে এবং ভক্তিগীতির সঙ্গে কণ্ঠ মেলাতে দেখা যায়।