বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ LOAB-এর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১ Time View

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে অপারেটর, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাদের নির্দেশ দিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (LOAB)। নির্ধারিত দামের বেশি বিক্রি কিংবা অবৈধভাবে এলপিজি মজুত করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।

সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় দেশের এলপিজি সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, বর্তমানে দেশে এলপিজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। সেপ্টেম্বর মাসে ১ লাখ ৫৬ হাজার মেট্রিক টন এবং আগস্টে ১ লাখ ৫৮ হাজার মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে।

LOAB বলছে, চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত এলপিজি মজুত ও সরবরাহ থাকায় কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। এরপরও কেউ অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি বা নিয়মবহির্ভূতভাবে মজুত করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত বাজার তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাজার স্থিতিশীল রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে LOAB।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com