বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আগামী ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা দ্বীপটি ভ্রমণ করতে পারবেন। প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ জন পর্যটক যাওয়ার সুযোগ পাবেন। প্রত্যেক পর্যটককে পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে দিতে হবে ১০০ টাকা।

গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিনে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ছাড়া নুনিয়াছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকবে। পরিবেশ অধিদপ্তরকে বিধি অনুযায়ী সংরক্ষণ ফি আদায়ের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তবে নভেম্বর মাসে পর্যটকদের দ্বীপে রাতযাপনের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে নির্দেশনায় স্পষ্ট করে কিছু জানানো হয়নি। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জমির উদ্দিনও এ বিষয়ে নিশ্চিত তথ্য জানেন না বলে জানিয়েছেন।

পরিবেশগত ঝুঁকি কমাতে গত বছরও সেন্ট মার্টিনে পর্যটক চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সে সময় নভেম্বর মাসে রাতযাপনের সুযোগ ছিল না; ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক ভ্রমণ ও রাতযাপনের অনুমতি পেয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com