রাজধানী ঢাকা ও দেশের কয়েকটি অঞ্চলে মঙ্গলবার (২৬ মে) দুপুরের আগে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এ কম্পনে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬।
এদিকে বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দীন আহমেদ জানান, ময়মনসিংহের ভালুকার আমতলী এলাকায় ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূকম্পন রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তরে অবস্থিত।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।