শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির জানাজা সম্পন্ন

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৭ Time View

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৬ মে) স্থানীয় সময় দুপুর ২টায় টাম্পা এলাকার ইসলামিক সোসাইটিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয় অনেক মানুষ অংশ নেন।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ মে) রাত ৮টার দিকে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হবে। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রথমে মরদেহ দুবাই নেওয়া হবে। পরে সেখান থেকে অন্য ফ্লাইটে ৯ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। কয়েকদিন পর ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে ধাপে ধাপে তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জামিলের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com