মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

লিবিয়ার ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে তাদের দেশে ফেরানো হয়।

লিবিয়ার বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে সকাল ৬টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে তিন নারী, এক শিশু ও ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।

জানা গেছে, উন্নত জীবনের আশায় অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করার সময় এসব বাংলাদেশি উদ্ধার বা আটক হন। পরে তাদের লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে রাখা হয়।

দূতাবাসের উদ্যোগে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচয় যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। একইভাবে বেনগাজীর গ্যানফুদা ও ত্রিপলীর তাজুরা সেন্টারে থাকা অন্য বাংলাদেশিদেরও পর্যায়ক্রমে দেশে ফেরানোর কার্যক্রম চলছে।

এর আগে গত ৭ আগস্ট লিবিয়া থেকে ৩৪০ বাংলাদেশি দেশে ফিরেছিলেন। সর্বশেষ ১৭৪ জনসহ চলতি আগস্টে এখন পর্যন্ত মোট ৫১৪ বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে।

দূতাবাস অনিয়মিত পথে বিদেশযাত্রা থেকে বিরত থাকতে এবং দালাল ও মানব পাচারকারীদের প্রলোভনে না পড়ে বৈধ ও নিরাপদ অভিবাসনপথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com