মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিতে পারে।
মঙ্গলবার (২১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, এলএনজি টার্মিনাল থেকে আরএলএনজি সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপের সমস্যায় পড়তে পারেন।
সরবরাহ ঘাটতির কারণে বিভিন্ন এলাকায় স্বাভাবিকের তুলনায় গ্যাসের চাপ কম থাকতে পারে, যার প্রভাব পড়তে পারে শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কাজে।
সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।