সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৫ Time View

ফরিদপুরের নগরকান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) ভাঙ্গা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে ঢাকাগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে ভাঙ্গা থেকে ফরিদপুরমুখী অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এতে থাকা পাঁচজন প্রাণ হারান। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের চালক ও যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি জানান, অ্যাম্বুলেন্সে একজন রোগী ছিলেন। তারা শিবচর বা মাদারীপুর এলাকা থেকে ফরিদপুরে চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকলেও পরে স্বাভাবিক করা হয়। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com