কোরবানির ঈদ উপলক্ষে যাত্রী ও যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে গত ১৩ মে পেট্রোবাংলা-এর চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠায়।
নির্দেশনা অনুযায়ী, ঈদের আগে সাত দিন, ঈদের দিন এবং পরবর্তী পাঁচ দিনসহ মোট ১৩ দিন (২১ মে থেকে ২ জুন) সারা দেশে সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে। এতে মহাসড়কে জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখা লক্ষ্য করা হয়েছে।
এদিকে, ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ফলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।