রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহে দুই দিনের সফরে চীনের রাজধানী বেইজিং যাচ্ছেন। শনিবার (১৬ মে) এ তথ্য জানিয়েছে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৯ ও ২০ মে এই সফর অনুষ্ঠিত হবে। সফরকালে পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক করবেন।
ক্রেমলিনের বিবৃতিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব, কূটনৈতিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয় নিয়ে আলোচনা হবে।
এছাড়া চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গেও বৈঠকে বসবেন পুতিন। সেখানে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, প্রায় এক দশকের মধ্যে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের বেইজিং সফরের পরপরই একই সময়ে চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট।