রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৩ জনে, যার মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৪ জনের।

শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪১ হাজার ২৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ৭ হাজার ৫২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৬ হাজার ৬৪৫ জন শিশু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com