ইরানের আইনপ্রণেতা কামরান ঘাজানফারি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও যৌথভাবে ইরানে বড় পরিসরে হামলা চালানোর পরিকল্পনা করতে পারে। বিষয়টি নিয়ে ইরান ইন্টারন্যাশনাল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (১৩ মে) রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, প্রতিপক্ষ বাহিনী নতুন করে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে—এমন কিছু ইঙ্গিত ও প্রমাণ পাওয়া যাচ্ছে। তার ভাষ্যমতে, মার্কিন ও ইসরায়েলি সেনারা ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি দ্বীপ লক্ষ্য করে ব্যাপক সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায় বলে দাবি করা হয়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা শুরু করে। টানা প্রায় ৪০ দিন সংঘাত চলার পর ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।