রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

কান উৎসবে ফরহাদির রাজকীয় প্রত্যাবর্তন

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৭ Time View

ফ্রান্সে চলমান কান চলচ্চিত্র উৎসবে রাজকীয়ভাবে ফিরে এসেছেন ইরানি নির্মাতা আসগর ফরহাদি। গত বৃহস্পতিবার উৎসবে তার নতুন চলচ্চিত্র প্যারালেল টেলস প্রদর্শিত হয়।

সিনেমা শেষ হওয়ার পর প্রায় সাড়ে পাঁচ মিনিট ধরে দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান দর্শকরা। এ সময় আবেগে ভেসে যান ফরহাদি। তিনি দর্শকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান এবং উচ্ছ্বাসে উড়ন্ত চুমু ছুড়ে দেন।

ভারাইটিসূত্রে জানা গেছে, প্রায় ২ ঘণ্টা ২০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপার। তিনি ছবিতে সিলভি নামের এক লেখকের চরিত্রে অভিনয় করেছেন।

চলচ্চিত্রের গল্পে দেখা যায়, সিলভি তার উপন্যাসের অনুপ্রেরণা খুঁজতে প্রতিবেশীদের পর্যবেক্ষণ করেন। পরে তিনি এক তরুণকে সহকারী হিসেবে নিয়োগ দেন। ধীরে ধীরে সেই তরুণের সঙ্গে তার ব্যক্তিগত জীবন ও লেখক জীবনের সম্পর্ক জটিলভাবে জড়িয়ে পড়ে।

ফরাসি ভাষায় নির্মিত প্যারালেল টেলস এবারের কান উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে এবং পাম দ’অর পুরস্কারের দৌড়ে রয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে ফরহাদির প্রথম ফরাসি ভাষার চলচ্চিত্র দ্য পাস্ট পাম দ’অরের জন্য মনোনীত হলেও পুরস্কার জিততে পারেনি। পরবর্তীতে তিনি দ্য সেলসম্যান সিনেমার জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার লাভ করেন। ২০২১ সালে আ হিরো সিনেমার জন্য তিনি গ্রাঁ প্রি পুরস্কার অর্জন করেন। এছাড়া এভরিবডি নোজ ও আ হিরো কান উৎসবে ব্যাপক প্রশংসা কুড়ায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com