দীর্ঘদিন ধরে শারীরিক সংক্রমণ, হেপাটাইটিস ও ফ্যাটি লিভারজনিত জটিলতায় ভুগছিলেন বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) তিনি মৃত্যুবরণ করেন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও ভক্তদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। শেষবারের মতো প্রিয়জনকে দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় রয়েছে পরিবার।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, শনিবারই তার মরদেহ দেশে আনা হবে। তবে এ বিষয়ে কারিনার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ গণমাধ্যমকে জানান, প্রয়োজনীয় প্রিজার্ভেশনসহ কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।
তিনি বলেন, সব প্রস্তুতি শেষ না হওয়ায় শনিবার বেলা ৩টার ফ্লাইটে মরদেহ আনা সম্ভব হয়নি। তাই আগামী রোববার চেন্নাই থেকে ঢাকায় মরদেহ আনা হবে।
কারিনার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে, সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন।