রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

ঈদে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৭ Time View

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র বনলতা সেন। একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার পর অবশেষে সিনেমাটির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির একটি বিশেষ পোস্টার শেয়ার করেন তিনি। পোস্টারের সঙ্গে দেওয়া রহস্যময় ক্যাপশনে নাবিলা লেখেন, “না, এ কোনো যন্তরমন্তর ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবুও তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে?” শেষে তিনি জানান, বনলতা সেন আসছে এই ঈদে দেশের প্রেক্ষাগৃহে।

পোস্টারটিতেও রাখা হয়েছে রহস্যের ছোঁয়া। সেখানে দেখা যায়, একটি বিশাল ফটকের দরজার চাবির ছিদ্র দিয়ে এক ব্যক্তি উঁকি দিচ্ছেন। পোস্টারটি প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।

কবি জীবনানন্দ দাশ-এর কালজয়ী কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। ২০২১-২২ অর্থবছরে সিনেমাটি সরকারি অনুদান হিসেবে ৭০ লাখ টাকা পায়। যদিও ২০২৪ সালে ছবিটি মুক্তির পরিকল্পনা ছিল, দেশের সার্বিক পরিস্থিতির কারণে কয়েক দফা তা পিছিয়ে যায়।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার এবং কেন্দ্রীয় নারী চরিত্রে রয়েছেন নাবিলা। এছাড়া আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরিফ সিরাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com