তাইওয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র ঘোষণা না করার বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-কে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৬ মে) এ তথ্য জানিয়েছে বিবিসি নিউজ।
বেইজিং সফর শেষে শুক্রবার (১৫ মে) ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি নতুন কোনো আঞ্চলিক সংঘাত দেখতে চান না। তার ভাষ্য অনুযায়ী, সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেটিই তিনি প্রত্যাশা করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রেসিডেন্ট শি জিনপিংও সংঘাত চান না।
ট্রাম্প আরও জানান, তাইওয়ান ইস্যুতে চীনা প্রেসিডেন্টের সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়েছে। তবে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা আরও বাড়লে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সামরিকভাবে সহায়তা করবে কি না—এ প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে যান তিনি।
এদিকে ট্রাম্পের বক্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে। তিনি বলেন, তাইওয়ানের আলাদা করে স্বাধীনতা ঘোষণার প্রয়োজন নেই, কারণ দেশটি নিজেদের আগে থেকেই একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিবেচনা করে।