আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত অগ্রিম টিকিট এবং ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত ফিরতি যাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।
মঙ্গলবার (১২ মে) রেলওয়ের পক্ষ থেকে পাঠানো এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীরা শুধু বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে টিকিট ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, রেলওয়ের নির্ধারিত প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোনো মাধ্যমে আর্থিক লেনদেন না করার জন্য যাত্রীদের সতর্ক করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত মাধ্যম ছাড়া টিকিট সংগ্রহের চেষ্টা করলে যাত্রীরা প্রতারণার শিকার হতে পারেন।