মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ মোহাম্মদ বিন সালমানের

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১১ Time View

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ।

সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া যুবরাজের আমন্ত্রণপত্র তার হাতে তুলে দেন।

বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, দুই দেশের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তার মতে, এটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে উন্নীত করার লক্ষ্যেই উভয় দেশ কাজ করে যাচ্ছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com