বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর), প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১১১ Time View

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পানির ট্যাংকের জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বক্কর (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়িতে পানির ট্যাংকের বৈদ্যুতিক সংযোগের কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com