সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২২ Time View

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টে নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেছে পুলিশ সদস্যরা। সরকার পরিবর্তনের পর আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পুনর্গঠনের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে।

বুধবার (১ জুলাই) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। এ সময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন ইউনিফর্মে দেখা যায়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার জানান, নতুন পোশাক ইতোমধ্যে ধাপে ধাপে পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হচ্ছে। যাদের হাতে পোশাক পৌঁছেছে, তারা এখন থেকেই নতুন ইউনিফর্ম ব্যবহার করছেন।

এর আগে, ৫ আগস্টের পর পুলিশ সংস্কারের অংশ হিসেবে ইউনিফর্ম পরিবর্তনের দাবি ওঠে। পরবর্তীতে পোশাকের নকশা ও রঙে একাধিক পরিবর্তন আনা হয়। সর্বশেষ ১৮ জুন প্রজ্ঞাপন জারির মাধ্যমে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টকে নতুন মান হিসেবে নির্ধারণ করা হয়।

প্রজ্ঞাপনে নারী পুলিশের পোশাক, শীত ও গ্রীষ্মকালীন ইউনিফর্ম, জার্সি, কার্ডিগান ও মাথার আবরণের রঙসহ বিভিন্ন বিষয়েও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এতে মৌসুম অনুযায়ী পোশাক ব্যবহারের নিয়মও নির্ধারণ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব ইউনিটে নতুন ইউনিফর্ম কার্যকর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com