শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

‘ধুম ৪’-এ থাকছেন না রণবীর কাপুর

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩ Time View

বলিউড অভিনেতা রণবীর কাপুরকে ঘিরে চলা দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটেছে। ‘ধুম ৪’ সিনেমার অংশ হচ্ছেন না বলে জানিয়েছেন অভিনেতা নিজেই।

রণবীর জানান, বর্তমানে তার পুরো মনোযোগ নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার দিকে। আসন্ন এসব প্রকল্পের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান দিয়েগোতে অনুষ্ঠিত কমিক-কন অনুষ্ঠানে অংশ নেন রণবীর কাপুর। সেখানে ‘রামায়ণ’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে আলোচনার সময় তাকে ‘ধুম ৪’ প্রসঙ্গে প্রশ্ন করা হয়।

জবাবে রণবীর জানান, আপাতত ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজিতে কাজ করার কোনো পরিকল্পনা নেই তার। চলমান প্রকল্পগুলো সফলভাবে শেষ করাই এখন তার প্রধান লক্ষ্য।

এ সময় রণবীর আরও জানান, ভিকি কৌশল ও আলিয়া ভাটের সঙ্গে অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ আগামী বছরের ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এদিকে, ‘অ্যানিম্যাল’ সিনেমার ব্যাপক সাফল্যের পর এর সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’ নিয়ে দর্শকদের আগ্রহ থাকলেও, কমিক-কন অনুষ্ঠানে এ বিষয়ে নতুন কোনো তথ্য বা ঘোষণা দেননি রণবীর।

বর্তমানে রণবীর কাপুর ব্যস্ত রয়েছেন নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমার কাজে। জানা গেছে, ছবিটির দ্বিতীয় পর্বের কাজও শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com