সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান মির্জা ফখরুলের

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৮ Time View

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার ইতোমধ্যে এ বিষয়ে জাতীয় কমিটি গঠন করেছে, যা নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করছে।

বুধবার (১ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘Improvement of Urban Public Health Preventive Services Project (IUPHPSP)’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পটি বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত হচ্ছে। এর মূল লক্ষ্য শহরাঞ্চলে জনস্বাস্থ্য সুরক্ষা জোরদার করা এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গড়ে তোলা।

মন্ত্রী বলেন, মশা নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হলেও লার্ভা জন্মানোর প্রবণতা রয়ে গেছে। এ পরিস্থিতি মোকাবিলায় জনগণের সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। পাশাপাশি অনলাইনভিত্তিক প্রচারণা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। তার নেতৃত্বে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com