বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১৮ Time View

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (২৯ মে) রাজধানী ঢাকাসহ নানা এলাকায় কোরবানির ব্যস্ততা দেখা গেছে। অনেক পরিবার পারিবারিক রীতি অনুসরণ করে ঈদের দ্বিতীয় দিনে পশু জবাই করছেন, আবার কেউ প্রথম দিনের অতিরিক্ত চাপ ও কসাই সংকট এড়াতেই এদিন কোরবানি দিচ্ছেন।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই বাসাবাড়ি ও অলিগলিতে কোরবানির কার্যক্রম চলছে। কোরবানি দাতাদের অনেকেই জানান, ঈদের প্রথম দিনে কসাই পাওয়া কঠিন হয়ে পড়ে এবং অতিরিক্ত ভিড় ও ব্যস্ততার কারণে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। তাই অপেক্ষাকৃত স্বস্তিতে কোরবানি সম্পন্ন করতে অনেকে দ্বিতীয় দিন বেছে নিয়েছেন।

ইসলামী শরিয়াহ অনুযায়ী, ঈদুল আজহার কোরবানি নির্ধারিত তিন দিনের মধ্যেই আদায় করা যায়। জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত কোরবানি বৈধ হওয়ায় ঈদের দিন সম্ভব না হলে পরবর্তী দুই দিনেও পশু কোরবানি করার সুযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com