শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের ঢাকা কনসার্ট

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪ Time View

সমস্ত প্রস্তুতি এবং প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরও শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের ঢাকা কনসার্ট। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক এই কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আয়োজকরা জানান, আগামী ১ আগস্ট ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্টটি আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি এবং প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন ছিল। তবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ‘অনিবার্য কারণ’ দেখিয়ে অনুষ্ঠানটি আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।

আকস্মিক এই সিদ্ধান্তে টিকিটধারী দর্শক, সংগীতপ্রেমী, শিল্পী, স্পন্সর, অংশীদার প্রতিষ্ঠান এবং আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাই হতাশ হয়েছেন বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

এদিকে, কনসার্টের জন্য কেনা সব টিকিটের সম্পূর্ণ অর্থ অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com