শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শুধু আয়োজনের জন্য বিপিএল নয়, মানসম্মত টুর্নামেন্ট চাই: তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নির্ধারিত সময়ে আয়োজন করা যাবে কি না, তা এখনো অনিশ্চিত। তবে শুধু আয়োজনের জন্য কোনোভাবেই টুর্নামেন্ট করতে চান না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তার মতে, বিপিএল হলে সেটি হতে হবে পরিকল্পিত ও মানসম্মত।

বুধবার (২৯ জুলাই) বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে বিপিএল নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তামিম।

তিনি বলেন, “বিপিএল আমি কেবল করার জন্য করব না। আমার মনে হয় না হাতে পর্যাপ্ত সময় আছে। আমরা যদি সামনে বিপিএল করি, তাহলে ভালোভাবে করব। যেভাবে করা দরকার, সেভাবেই করব।”

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনেও নতুন দায়িত্ব পেয়েছেন তামিম। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তদারকিসংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন,

“আইসিসির মিটিং ভালোই হয়েছে। ৯ জুলাই প্রথম ইনফরমাল মিটিংয়ে যোগ দিই। এরপর ১১ ও ১২ জুলাই দুই দিনের আনুষ্ঠানিক সভায় অংশ নিই। তারা আমাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। আমি আমার বক্তব্য তুলে ধরেছি এবং যেখানে কথা বলা প্রয়োজন ছিল, সেখানে মতামত দিয়েছি।”

নতুন দায়িত্ব প্রসঙ্গে তামিম বলেন, “এটি আমার জন্য যেমন গর্বের, তেমনি বাংলাদেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন। প্রথম দিনেই আমাকে একটি কমিটির চেয়ারম্যান করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হচ্ছে। এসব লিগের পরিচালনাপ্রক্রিয়া, নীতিমালা এবং সুশাসন নিশ্চিত করতেই এই কমিটি কাজ করবে।”

তিনি আরও জানান, কমিটির দায়িত্ব শুধু বিভিন্ন লিগের কার্যক্রম পর্যবেক্ষণেই সীমাবদ্ধ নয়; আন্তর্জাতিক ক্রিকেট-সংশ্লিষ্ট আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা ও প্রয়োজনীয় সুপারিশ করবে এই কমিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com