বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

গাজায় পৃথক ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১০ Time View

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পৃথক ইসরায়েলি হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে হামাস-নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর দুই সদস্যও রয়েছেন।

রোববার (১০ মে) বিভিন্ন এলাকায় এসব হামলার ঘটনা ঘটে, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতির নাজুক পরিস্থিতিকে আরও স্পষ্ট করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

স্থানীয় চিকিৎসকদের বরাতে জানা যায়, গাজা সিটির কাছে মাগাজি শরণার্থী শিবিরে এক বিমান হামলায় একজন ফিলিস্তিনি নিহত হন। একই সময়ে খান ইউনিস এলাকায় আরেক হামলায় গাজার অপরাধ দমন পুলিশের প্রধান ওয়েসাম আবদেল-হাদি এবং তার সহকারী প্রাণ হারান। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছিল, ইসরায়েল গাজায় হামাস-নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর ওপর হামলা জোরদার করেছে। তবে এসব ঘটনার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com